সরকারি জমি দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের জমি দখল করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগের সামনের সড়কের উত্তর পাশের অংশ দখল করে এ কার্যালয়ের সাইনবোর্ড সাঁটানো হয়েছে। যদিও এখনো কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।

স্থানীয় দোকান মালিকরা জানান, সড়কের দুই পাশেই জেলা পরিষদের জমি রয়েছে এবং এসব জমি লিজ দেওয়া বর্তমানে বন্ধ। তবে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসব জমিতে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দিচ্ছেন। অনেক ব্যবসায়ী ভাড়া নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করছেন, আবার কেউ কেউ নিজ উদ্যোগে দোকান নির্মাণ করেছেন বলেও জানান তারা।

তারা আরো বলেন, পঞ্চবটি পাঁচতলা কলোনীর সামনের যে দোকানটি বর্তমানে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে দখল করা হয়েছে, সেটি আগে নারায়ণগঞ্জের প্রবাসীদের দ্বারা গঠিত ‘প্রবাসী কল্যাণ সমিতি’র কার্যালয় ছিল। এক সপ্তাহ আগে হঠাৎ করেই ওই কার্যালয় দখলে নেয় বিএনপি নেতারা। এ সময় আগের সাইনবোর্ড খুলে ফেলে সেখানে থানা স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড লাগানো হয়।

এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সরকারি জমি দখলের বিষয়টি স্বীকার করে বলেন, ওই মার্কেটে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসী কিলার বাবুর আস্তানা ছিল। ৫ আগস্টের পর বাবু কিছুদিন আত্মগোপনে থাকলেও প্রায় ছয় মাস আগে এলাকায় ফিরে এসে পঞ্চবটি বন বিভাগের সামনে আবার আস্তানা গড়ে তোলে। সম্প্রতি তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালেও গ্রেপ্তার সম্ভব হয়নি, তবে তার আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিন আরো বলেন, আমরা বাবুর আস্তানা গুড়িয়ে সেখানে দলের সাইনবোর্ড সাঁটিয়েছি। সরকারি জমি দখল করা ঠিক হয়নি, তবে ওই সন্ত্রাসীর আস্তানা ভাঙতে এ পন্থা অবলম্বন করতে হয়েছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে সরকারি জমি দখলের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের দখল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী মাশফাকুর রহমানকে কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এই নির্বাচন সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধানে খুঁজেন কেন- প্রশ্ন শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন?—এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য

কী আছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক করেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফরেন

মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল

মেরে ব্যালট ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ ভোট আগের রাতেই ব্যালট বাক্সে ধরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত সিল মারার কাজটি

নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ