সরকারি চাকরি ঝুঁকিতে ফেলে আন্দোলনে গিয়েও নন-ক্যাডারে বাদ

ঠিকানা টিভি ডট প্রেস: সরকারি ব্যাংকের কর্মকর্তা হয়েও জীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে জুলাই আন্দোলনে শরীক হয়েছিলেন এক যুবক। তবে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি থেকে তাঁকে বঞ্চিত অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফেসবুক পোস্টে জুলকারনাইন শায়ের লিখেছেন, একজন ব্যক্তি ইনবক্সে মেসেজটি আমাকে পাঠিয়েছেন। সম্পূর্ণ মেসেজটি কোনও পরিবর্তন না করে প্রকাশ করছি। এই ব্যক্তির জন্যে আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। তাঁকে দেয়ার মতো উত্তর আমার কাছে নেই। আপনাদের মন্তব্য নিশ্চই তিনি পড়বেন।’

যুবকের বার্তায় রয়েছে, ‘ভাই, ছাত্রাবস্থায় ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে অনার্সের পুরো ফোর্থ ইয়ার ক্লাস করতে পারিনি। সরকারি ব্যাংকের অফিসার হয়েও জীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে জুলাই আন্দোলনে শরীক হয়েছিলাম। অফিস শেষে মিছিলে যোগ দেওয়ার আগে ছোট ছোট কাগজে ফ্যামিলির ফোন নাম্বার লিখে পকেটে রাখতাম, যেন কিছু হলে ফ্যামিলি দ্রুত খবর পায়।

হাসিনার পতন না হলে হয়তো চাকরি যেত বা শাস্তিমূলক বদলি হত। আমার পরিবারের সবাই আওয়ামী-বিরোধী। আমি কোনো দলের সাথে যুক্ত না হলেও ছাত্রহত্যার প্রতিবাদে প্রকাশ্যে ফ্যাসিবাদের পতন চেয়েছিলাম। জুলাই থেকে অনেক বন্ধুকেও ত্যাগ করেছি তারা ফ্যাসিবাদের সাপোর্টার হওয়ায়।’

গত সপ্তাহে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার জবের গেজেট থেকে বাদ পড়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘চার বছরের অধিক সময় লেগে থেকে সরকারি পলিটেকনিক কলেজে ফিজিক্সের টিচার পদে চাকরি হওয়ার পর রাষ্ট্র আমার ওপর এই নির্মম জুলুমটা করল। আশেপাশের কাউকে লজ্জায় মুখ দেখাতে পারছি না। আন্দোলনে অংশ নিয়েছিলাম বলে এখন লোকে টিটকারি করছে।’

তার ভাষ্য, একজন বলল, ‘হাসিনার আমলে দু’টি সরকারি চাকরি পাইছিলে। এখন তোমাদের শখের সরকারই তোমার চাকরি খেয়ে দিল। তুমিই বল, আগে ভাল ছিলে কি না।’ তিনি বলেন ‘কী ভীষণ মানসিক যন্ত্রণায় আছি, বলে বোঝাতে পারব না। এ অবস্থায় আমি কী করতে পারি? আপনার পরামর্শ/হেল্প চাই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

হঠাৎ বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে বিপর্যয়

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিশ্বজুড়ে বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে