সরকারি ওষুধ সরবরাহ বন্ধ, বিপাকে লাখো রোগী

নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত নিম্ন আয়ের রোগীদের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১০টি জেলা হাসপাতালে স্থাপিত এনসিডি কর্নারগুলোতে বিনামূল্যে ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এসব কর্নারে গড়ে ২৫ হাজার রোগী ওষুধ পেতেন। সরকার পরিচালিত কৌশলগত পরিকল্পনা (অপারেশন প্ল্যান বা ওপি) বন্ধ হওয়ায় এই সেবা কার্যক্রমে স্থবিরতা এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের একটি চিঠির মাধ্যমে জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনসিডি কর্নারে ওষুধ সরবরাহ বন্ধ থাকবে। এতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়ে। রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন অসংখ্য রোগীকে ওষুধ না পেয়েই ফিরতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হঠাৎ ওপি বন্ধ হয়ে যাওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল না থাকায় তারা চাইলেও ওষুধ কিনতে পারছে না। এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

২০১৮ সালে চালু হওয়া এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ নানা অসংক্রামক রোগের প্রাথমিক চিকিৎসা, পরামর্শ ও ওষুধ সরবরাহ দেওয়া হয়। বর্তমানে এসব কর্নারে নিবন্ধিত রোগীর সংখ্যা ১০ লাখের বেশি। প্রতিমাসেই নতুন রোগী যুক্ত হচ্ছে প্রায় ১০ হাজার।

চিকিৎসকরা বলছেন, এ ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের নিয়মিত ওষুধ গ্রহণ ও চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওষুধের অনিয়মিততা হৃদরোগ, কিডনি জটিলতা ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, “সরবরাহ বন্ধ থাকায় আমরা বড় ধাক্কা খেয়েছি। মানুষ আমাদের কাছে সমাধান চায়, কিন্তু মজুদ শেষ হয়ে এলে আমরা কিছুই করতে পারি না।”

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার বলেন, “আমাদের কর্নারে প্রতিদিন ৫০-৬০ জন রোগী আসে। এখন অনেক সময় সব ওষুধ দিতে পারছি না।”

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন বলেন, “আগে কেন্দ্রীয়ভাবে ওষুধ সরবরাহ করা হতো। এখন থেকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসন নিজস্ব বাজেট থেকে ওষুধ কিনবে। নতুন অর্থবছর শুরু হলে ওষুধ কেনা সম্ভব হবে।”

সরকারি স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭০ শতাংশই হচ্ছে অসংক্রামক রোগে, যার ৩৪ শতাংশ হৃদরোগজনিত। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এই মৃত্যুর প্রধান কারণগুলোর একটি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ওষুধ সরবরাহ পুনরায় চালু না হলে নিম্নবিত্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়বে। এজন্য জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার

শার্শায় পেট্রল পাম্প দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম

রোহিঙ্গাদের জন্য ২০ হাজার টন চাল পাঠিয়েছে দ. কোরিয়া

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড.

ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস