সরকারি ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার হাসিমাখা মুখের ছবি

বরগুনা প্রতিনিধি: সরকার পরিবর্তনের পরও বরগুনার তালতলী উপজেলা প্রকৌশলী ও মৎস্য দপ্তরের ওয়েবসাইটে এখনো দেখা যাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা জনসমাবেশের ছবি। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সরকারি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দেখা যায়, কভার ফটোতে এখনো রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। অথচ গত ৫ আগস্টের পর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী আমলের সব ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তালতলী উপজেলা মৎস্য অফিস ও এলজিইডি অফিসের ওয়েবসাইটে সেই ছবি এখনো বহাল থাকায় প্রশ্ন উঠেছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন স্বীকার করেছেন, তথ্য বাতায়ন আপডেটের বিষয়ে তারা খোঁজ নেননি।

তবে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন জানান, বিষয়টি জানার পরপরই ওয়েবসাইট থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছে।’

এদিকে, উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও এখনো শেখ মুজিব ও শেখ হাসিনার বিভিন্ন ছবি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওয়েবসাইট আপডেট করা হয়নি, তবে সরকারিভাবে এসব ছবি সরানোর কোনো নির্দেশনা আসেনি। আর আমার ব্যক্তিগত ফেসবুকে থাকা ছবি সরকার পতনের আগের ছবি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, চলতি বছরের ১২ জানুয়ারি উপজেলার সব দপ্তরকে তথ্য বাতায়নসহ অফিস ওয়েবসাইট আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে একটি কমিটিও করা হয়। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন গাফিলতি করল, সেটাই এখন প্রশ্ন।

স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সকল দপ্তরের ছবি পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া, যা দৈনন্দিন রুটিনের অংশ। এটি অবশ্যই পরিবর্তন করতে হবে। যেসব দপ্তর এখনো ছবি পরিবর্তন করেনি, আমরা দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি ওয়েবসাইটে অপসারিত চেয়ারম্যান ও জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যার আসামি একে এম সালাহ উদ্দিন টিপুর তথ্য দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করলে প্রশাসন তাৎক্ষণিকভাবে তথ্যটি সরিয়ে নেয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে গণমানুষকে সচেতন করার লক্ষ্যে আজ সকাল ১০

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

এতোদিন চুপ ছিলাম, আর সহ্য করবোনা: আরাফাত

নিজস্ব প্রতিবেদক: আমরা প্রথমে চুপ ছিলাম, পরে ধীরে ধীরে আমাদের বক্তব্য দিতে শুরু করেছি। এখন আমরা বলছি যে কিছু টেকনিক্যাল সমস্যা এবং প্রতিবন্ধকতা রয়েছে, তবে

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে