সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সহিংসতা দমনে চালানো অভিযানে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) ইরানের বার্তা সংস্থা প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে দেশটির মার্টির্স ফাউন্ডেশন জানায়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। সংগঠনটির হিসাবে, বিক্ষোভ চলাকালে ৪ হাজার ৫১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৮ বছরের কম বয়সী রয়েছেন ৩৫ জন এবং ৩৮ জন পথচারী রয়েছেন, যারা না বিক্ষোভকারী ছিলেন, না নিরাপত্তা বাহিনীর অংশ।

এইচআরএএনএ আরও জানিয়েছে, অতিরিক্ত ৯ হাজার ৪৯ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনায় রয়েছে। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদাররা মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। পরে তা দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, এসব সহিংস ‘দাঙ্গা’ যুক্তরাষ্ট্রের উসকানিতে সংঘটিত হয়েছে।

তবে সরকারিভাবে বিক্ষোভ দমনের পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি নিরাপত্তা বাহিনী রাস্তায় ও ভবনের ছাদে অবস্থান নিয়ে ধাতব গুলিভর্তি রাইফেল ও শটগান ব্যবহার করেছে। এসব অস্ত্র অনেক ক্ষেত্রে নিরস্ত্র মানুষের মাথা ও বুকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনাও বেড়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে তেহরান আর সংযম দেখাবে না।

তিনি লেখেন, ২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার তা দেখানো হবে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আবার হামলা হলে সর্বশক্তি দিয়ে জবাব দিতে দ্বিধা করবে না। আরাঘচি আরও বলেন, পূর্ণমাত্রার সংঘর্ষ শুরু হলে তা দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হবে এবং এর প্রভাব পুরো অঞ্চল ছাড়িয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর পড়বে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যদি কখনো তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’।

গত সপ্তাহে সৌদি আরব, কাতার ও ওমানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সেই দাবি অস্বীকার করেছেন ট্রাম্প।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭

নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত দুই শিক্ষক এবং পাঁচ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ফিরিয়ে দিয়েছে প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট

পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।’ অভিযোগ সূত্রে

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ