সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।

এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে বুধবার (৩১ ডিসেম্বর) একজন এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) পাঁচজন নিহত হন। এদের মধ্যে লোরেস্তান প্রদেশের আজনা শহরেই শুধু তিনজন নিহত হয়েছে।

ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ছাড়াও বিক্ষোভ পৌঁছেছে মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফার্স প্রদেশের নতুন নতুন অঞ্চলে। সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নুরাবাদ, হামাদানসহ পাঁচ শহরে।

এদিকে, ক্রমেই জোরালো হচ্ছে ইরানের সরকার পতনের ডাক। দেয়া হচ্ছে সর্বোচ্চ নেতা খামেনিবিরোধী স্লোগান। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলছেন বিক্ষোভকারীরা।

ডলারের বিপরীতে মুদ্রার রেকর্ড পতন ও জীবনযাত্রায় লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে ইরানজুড়ে চলছে এই বিক্ষোভ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় দেশে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সম্পদের খোঁজ

ঠিকানা টিভি ডট প্রেস: কেম্যান দ্বীপপুঞ্জসহ ৫টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান

তাদের কপাল ভালো আমার হাতে পড়েনি: মাহবুব কবির মিলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা এবং ব্যবসায়ী নেতার আস্ফালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সরকারি কাজে

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।

নাটোরে ৭৫ তরুণ পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, সাড়া ফেলেছে ‘ই-লার্নিং এন্ড আর্নিং’ লিমিটেড

নাটোর থেকে: নাটোর জেলার ৭৫ জন শিক্ষিত তরুণ-তরুণী পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বহুল আলোচিত ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মে (শনিবার) ঢাকায়

‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’-বলা সেই ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’ বলা শিক্ষার্থী সানজিদা চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার