সমুদ্রে আট ধরনের ভারী খনিজের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র এলাকায় আট ধরনের ভারী খনিজের সন্ধান মিলেছে। ফিশিং ট্রলার ব্যবহার করে পরিচালিত গবেষণায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক কমডোর মো. মিনারুল হক জানান, উপকূল ও অগভীর সমুদ্রের প্রায় ১৮ হাজার বর্গকিলোমিটার এলাকায় পরিচালিত জরিপে এ খনিজগুলো শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলিকন ও মাইকার মতো বিরল খনিজও রয়েছে।

গবেষণায় সেন্টমার্টিন দ্বীপে ১৪৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল পাওয়া গেছে, যার মধ্যে ১০ প্রজাতি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। তিন ধরনের সিউইড থেকে আগার, ক্যারাজিনান ও এলজিনেট আহরণের সম্ভাবনাও চিহ্নিত হয়েছে। এছাড়া সি আর্চিনে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত উপাদান, রাজ কাঁকড়ায় ভ্যাকসিন উৎপাদন উপযোগী উপাদান এবং জেলিফিশ থেকে সার ও প্রসাধনী তৈরির সম্ভাবনাও ধরা পড়েছে।

মহাপরিচালক আরও জানান, গবেষণা জাহাজ না থাকায় গভীর সমুদ্রের তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তবে নতুন জাহাজ ও ৩৯৮ ধরনের বৈজ্ঞানিক সরঞ্জাম সংগ্রহের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়িত হতে পারে।

এ পর্যন্ত ইনস্টিটিউট ভৌত, ভূতাত্ত্বিক, রাসায়নিক, জৈব, পরিবেশ ও জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৮৪টি গবেষণা সম্পন্ন করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে সমুদ্রসম্পদ আহরণ ও সুনীল অর্থনীতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার দেশে ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ২০ মার্চ রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত

সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তার যোগসাজসে আড়াই কোটি টাকার সরকারি জমি হাতছাড়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে চাঞ্চল্যকর এক জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি একজন ব্যক্তির নামে অবৈধভাবে নামজারি

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে ১১ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে আজ। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ

আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল, মাঠে ঠাঁই না পেয়ে প্রজেক্টরে দেখছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে মাহফিলে জায়গা না পেয়ে গ্রামের মোড়ে মোড়ে প্রজেক্টরের মাধ্যমে এবং বাড়ির ছাদে উঠে জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীর