সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আর নিরাপদ থাকবে না।

বুধবার (২৮ জানুয়ারি) দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে বিস্তৃত সাবমেরিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দেখা গিয়েছে। এ ঘাঁটিতে সারিবদ্ধভাবে রাখা ছিল বহু দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব যে কোনো মুহূর্তে নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তাংসিরি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন মার্কিন নৌযানের মোকাবিলায় ইরান সমুদ্রের নিচে একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসব টানেলে এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি।,

তিনি বলেন, আইআরজিসি নৌবাহিনী নির্মিত ‘কাদের-৩৮০ এল’ ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি এবং এতে অত্যাধুনিক স্মার্ট গাইডেন্স সিস্টেম রয়েছে। এটি লক্ষ্যবস্তুতে আঘাত না করা পর্যন্ত ট্র্যাক করতে সক্ষম। তাংসিরি বলেন, আমাদের সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যে কোনো হুমকির মোকাবিলায়, যে কোনো মাত্রায় এবং যে কোনো ভূগোলেই ইরানি বাহিনী প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণার পাশাপাশি ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করারও প্রকাশ্য হুমকি দিয়েছে। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ৩৭ শতাংশ।

আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচ—সব ক্ষেত্রেই হরমুজ প্রণালির ওপর ইরানের সম্পূর্ণ আধিপত্য রয়েছে। তিনি বলেন, এই প্রণালির নিরাপত্তা তেহরানে নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে আকবরজাদেহ জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম ইরান। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলো বন্ধু হিসেবে বিবেচিত হলেও, যদি তাদের আকাশসীমা, ভূমি বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়, তবে তাদের শত্রু হিসেবে দেখা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাতক্ষীরায় হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জেও জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার (১

অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন)

ইসলামী দ্বীনি শিক্ষা প্রসারে কোটি টাকার ভূমি দানের ঘোষণা করলেন কলেজের অধ্যক্ষ মাছুদ রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে কবরস্থান ও কওমী মাদ্রাসা সম্প্রসারণে কোটি টাকা মূল্যের সম্পত্তি দানের ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের

বেলকুচিতে তিন শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের মুকুন্দগাঁতীস্থ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ