সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চীনের সহায়তায় আরব সাগরে বিপুল গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে মজুদের সঠিক পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দেশটির ধারণা, এ সম্পদ উত্তোলন সম্ভব হলে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমে অর্থনীতি শক্তিশালী হবে। ইতিমধ্যে প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থা এসএফসি।

ভারতও গত বছর অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর সমুদ্রে তেল-গ্যাস খনি আবিষ্কার করেছে। রাষ্ট্রায়ত্ত ওএনজিসির হিসাবে, খনি থেকে প্রতিদিন গড়ে ৪৫ হাজার ব্যারেল তেল ও ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে, যা দেশের মোট উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

মিয়ানমার ২০১২ সালে বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পরপরই বঙ্গোপসাগরে গ্যাস আবিষ্কার করে এবং সেখান থেকে এখনো কয়েক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করছে। নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও করছে দেশটি।

কিন্তু বাংলাদেশ সমুদ্রসীমা নিষ্পত্তির এক দশক পরও কার্যকর উদ্যোগ নিতে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও কোনো বিদেশি কোম্পানি অংশ নেয়নি। বর্তমানে গভীর বা অগভীর সমুদ্র ব্লকে কোনো বিদেশি কোম্পানির কার্যক্রম নেই।

ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম মনে করেন, “বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু সময়মতো উদ্যোগ না নেওয়ায় বিদেশি কোম্পানিগুলো অন্য দেশে বিনিয়োগ করছে।”

পেট্রোবাংলা জানিয়েছে, দরপত্রে সাড়া না পাওয়ার কারণ হিসেবে প্রফিট শেয়ার মার্জিন, জরিপ তথ্যের ঘাটতি ও কর্মীদের প্রফিট ফান্ড ভাগাভাগির বিষয়গুলো উঠে এসেছে। জ্বালানি বিভাগ এগুলো পর্যালোচনা করছে এবং নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের অনীহা কাটিয়ে বাংলাদেশকে এখনই সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে, নইলে সম্ভাবনাময় এই খাত অনাবিষ্কৃতই থেকে যাবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রদলের টাকার উৎস কী?

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন

জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আমরা দেশকে ভালোবাসি।

রায়গঞ্জে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে

ভারতের সিকিমে ভূমিকম্প, বাংলাদেশও প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয় কন্যা সিকিমে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে