সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হবে না: ইকবল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সনাতন ধর্মের উৎসব সবার, আগেকার দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা এক সাথে বসবাস করতো এবং একসাথে সকল ধর্মীয় উৎসবে মেতে উঠতো, হিন্দু মুসলিম, খ্রিস্টানের মধ্যে কোন বিভেদ বিভাজন ছিলোনা, রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়, সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সকল ধর্মের মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

শনিবার (১৬ আগষ্ট) সকালে সিরাজগঞ্জের এসএস রোডের মওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, অতীতে পতিত আওয়ামী লীগই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে, আওয়ামী লীগের সকলের চরিত্রই একইরকম, তাতে একসাথে অন্যের সহায় সম্বল গ্রাস করেছে, গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়ন সহ রাষ্ট্রের সম্পদ লুটপাত করেছে, স্বাধীনতার পরেই সিরাজগঞ্জে অনেকগুলো ক্যাম্প করে বিরোধী মতের মানুষদের হত্যা করেছে, সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তা দখন করে নেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২৪ এর জুলাই আগষ্ট গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের পরপরই সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমি কথা বলেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা বানিজ্য করুন, আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্নায় লাগে। আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করা, সাত রংঙের মানুষের সহ অবস্থান হবে এই শহরে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট কল্যাণ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সঞ্চালনে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণদাস।

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উদযাপন কমিটি আয়োজিত আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সত্য নারায়ণ সারদা। তাতে অংশ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে যৌনকর্মীর চেয়ে সমকামিতায় বেশি ছড়াচ্ছে এইচআইভি, ১০ মাসে ২৮ জন পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১০ মাসের এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন ২৮ জন নারী-পুরুষ। এর মধ্যে রোগটিতে মারা গেছেন একজন। আক্রান্তের বেশির ভাগ ২০ থেকে ৩৫ বছর

আলাদা দিনে গণভোটে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে, নাকি আলাদা

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজনই একই প‌রিবা‌রের

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। নিহত আটজ‌নের ম‌ধ্যে সাতজনই একই প‌রিবা‌রের। তা‌দের সবার বাড়িই কু‌ষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের ধর্মদহ গ্রা‌মে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রোববার (২ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত