‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীম নগর ভবনের কাছে অবস্থান করছিলেন। এসময় শাহাদত হোসেনসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন, এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।

ফাহিমের অভিযোগ, তাকে মারধরের পর মুক্তির জন্য এক থেকে দেড় লাখ টাকা দাবি করে। এসময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজ-খবর নেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় তিন জনকে আটক করে বোয়লিয়া থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এর আগেও সমন্বয় পরিচয়ে ওই ছাত্রের থেকে চাঁদা দাবি করেছিল বলে জানা গেছে।’

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে টিএফআই ৩ ডিসেম্বর এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলের মামলায় ৭ ডিসেম্বর

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

জুলাই গণহত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার হাবিবুরসহ আসামি ৮

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যায় রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ হয়েছে। তদন্তে সাবেক ডিএমপি

চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড