সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করতে ‘সংবিধান আদেশ’ এবং গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। তবে গণভোটের সময়সূচি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে।

বিএনপির দাবি, জাতীয় নির্বাচনের পরে গণভোট হওয়া উচিত। তবে আলোচনার মাধ্যমে সবাই একমত হলে নির্বাচনের দিনেই তা আয়োজন করা যেতে পারে। অপরদিকে জামায়াতে ইসলামী চাইছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে। এই দাবিতে তারা রাজপথে কর্মসূচি শুরু করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, সংবিধান ইস্যুতে গণপরিষদ নির্বাচন জরুরি।

বুধবার ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে এসব প্রস্তাব ওঠে আসে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নে তারা অনেক দূর এগিয়েছেন এবং দ্রুতই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী। তার ভাষায়, “বিষয়টি কঠিন হলেও অসম্ভব নয়।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক আদেশ চ্যালেঞ্জ হতে পারে, তবে খারাপ নজির তৈরি করা উচিত নয়। একই বিষয়ে একাধিকবার গণভোট আয়োজনের যৌক্তিকতাও তিনি প্রশ্নবিদ্ধ করেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগেই গণভোট সম্ভব এবং জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যকর করা উচিত।

জুলাই সনদে মোট ৮৪টি ধারা রয়েছে। এর মধ্যে কিছু ধারা নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য হলেও প্রায় ৩৪টি ধারার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। এখানেই দলগুলোর বিভক্তি সবচেয়ে বেশি।

ঐকমত্য কমিশন জানিয়েছে, সংবিধান আদেশ ও গণভোটের বিষয়ে সরকারের কাছে একাধিক বিকল্প সুপারিশ দেওয়া হবে, যাতে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “আমরা গণপরিষদ নির্বাচন চাই। তা এ সরকারের মাধ্যমেই করতে হবে।” আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, সরকার দায় না নিয়ে বল রাজনৈতিক দলগুলোর কাঁধে চাপিয়ে দিচ্ছে।

ফলে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য গড়ে উঠলেও গণভোটের সময়সূচিই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, সেজন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।

রাজশাহীর গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত করেছ পুলিশ,

শাহালাল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত করেছ পুলিশ, ১৬৪ ধারায় খুনির স্বীকারোক্তি দিয়েছে আসামি। রাজশাহীর গোদাগাড়ী থানার নারায়ণপুর গ্রামের মোঃ কামরুজ্জামানের পুত্র

সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে

সিরাজগঞ্জে চাঁদার দাবির পর রাইস মিলে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা

এনসিপির ১ হাজার ১১ মনোনয়ন বিক্রি, লক্ষ্যমাত্রা ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে দলটি ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রির

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন