সভার অনুমতি না পে‌য়ে জি এম কা‌দের বল‌লেন, নব‌্য ফ্যাসিবাদ চল‌ছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠাবার্ষিকীর সভা আয়োজনের অনুমতি পায়‌নি স্বৈরাচারের দোসর তকমা পাওয়া জাতীয় পার্টি (জাপা)। এর পরিপ্রেক্ষিতে দল‌টির চেয়ারম্যান জি এম কা‌দের ব‌লে‌ছেন, দেশে নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে। হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার কর্মসূচি ছিল জাপার। কিন্তু ঢাকা মহানগর পু‌লিশের (‌ডিএম‌পি)। অনুম‌তি না পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা ক‌রে দলটি। এরপর র‌্যা‌লি ক‌রে প্রেস ক্লাব পর্যন্ত।

গত চার নির্বাচনে আওয়াম‌ী লী‌গের স‌ঙ্গে সম‌ঝোতা ক‌রে অংশ নেয় জাপা। একতরফা, রা‌তের ভোট ও ডা‌মি ভোটখ‌্যাত তিন নির্বাচনে জাপা বি‌রোধীদল হয় সংসদে। শেখ হা‌সিনার পত‌নের পর অতীতের ভূমিকার জন‌্য জাপারও বিচার দা‌বি কর‌ছে অভ‌্যুত্থানকারীরা। ছাত্র-জনতার অভ‌্যুত্থা‌নের পর মামলা হ‌য়ে‌ছে জাপা নেতা‌দের বিরুদ্ধেও। অন্তর্বর্তী সরকারও কোথাও ডাক‌ছে না জাপা‌কে।

ত‌বে জি এম কা‌দের দা‌বি, তি‌নি ফ্যাসিবাদের বিরু‌দ্ধে সংগ্রাম ক‌রে‌ছেন। তিনি ব‌লে‌ন, আবার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে। সভা-সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার, অহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব, এটা অধিকার।

জাপা চেয়ারম‌্যান বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে সমর্থন দিয়ে মেনে নিলাম। তাকে সমর্থন দিলেও উনি আমাদের মেনে নেননি। বিভাজন করে রাখলেন, একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি, আরেকটি বৈষম্যবিরোধী। তারা ধরে নিলেন গত ১৬ বছর যারা নির্যাতিত হননি, তারা ফ্যাসিস্ট শক্তির দোসর। যাদের দোসর আখ্যায়িত করা হলো তাদের বিনাবিচারে নির্যাতন, তাদের হয়রানি, মামলা দেওয়া, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে।

সরকা‌রের উদ্দেশে জি এম কা‌দের ব‌লেন, জাতীয় ঐক্যের নামে নিবন্ধিত ৪৮ দলের ১৮ টিকে বৈঠকে ডাকলেন, ৩০টিকে বাদ দিলেন। প্রায় ৫০ শতাংশ জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না। কেউই নিরাপদ নই, কে কখন কীভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন, বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে।’

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ডিএমপি মৌখিকভাবে সভার অনুমতি দি‌য়েও বাতিল ক‌রে।

কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, যার যে অবদান তা স্বীকার করতে হবে। জাতীয় পার্টি ৩২ বছর ধরে বৈষম্যের শিকার।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা।’ রোববার রাজধানীর আগারগাঁওয়ে

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) দেশ তিনটি পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়। এর মধ্যে

রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার

দুই নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা, অতঃপর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ ঘাটাইল

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঠিকানা ডেস্ক: ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন । শনিবার (০৭ জুন)