সব ধর্মের মানুষের বাস এই দেশে, উন্নয়নেও অবদান সকলের-ধর্ম উপদেষ্টা 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক।

ধর্মউপদেষ্টা বুধবার সকালে কক্সবাজার শহরের ঘোনারপাড়া শ্রী শ্রী কৃষ্ণানন্দধামে মন্দিরভিত্তক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপদেষ্টা বলেন, সততা,ন্যায় নিষ্ঠা ও ভালোবাসা সকলের মধ্যে জাগ্রত করতে হবে। সব ধর্মের মানুষের বাস এই দেশে, তাই দেশের উন্নয়নেও অবদান সকলের।

শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম কার্যকরী পরিষদ আয়োজিত ধাম প্রাঙ্গনে কমিটির সভাপতি দুলাল চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, কক্সবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা মনিটরিং কমিটির সদস্য অধ্যক্ষ অজিত দাশ, সাবেক পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, সদর উপজেলা মনিটরিং কমিটির সদস্য সাংবাদিক বলরাম দাশ অনুপম বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে

পরীক্ষার হলে নকল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঠিকানা টিভি ডট প্রেস: মাধ্যমিক পরীক্ষার হলে নকলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির একপর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

চৌহালীতে হাপানিয়া যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

মো. আসাদুল্লাহ, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হাপানিয়া যুব সংঘ। শনিবার সকাল ৯টায় মধ্যশিমুলিয়া পূর্বপাড়া সরকারি

জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড

শাহজাদপুর ইউএনও কামরুজ্জামান বিদায়, মানবিক সেবার ছাপ রেখে যাচ্ছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বদলিজনিত কারণে দায়িত্বস্থল ছেড়ে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বদলির আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে