সব জনতাই সমস্যা সৃষ্টি করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।’

সোমবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের নদীপথ ও সমূদ্র উপকূলের নিরাপত্তা দেয়ার দায়িত্ব কোস্ট গার্ডের। তারা এটি খুব ভালোভাবে করে যাচ্ছে। আপনারা জানেন মিয়ানমার সীমান্তে মাঝে মাঝে সমস্যা হয়। কোস্ট গার্ড সফলতার সঙ্গে সমাধান করছে।’

সীমান্তে ও টেকনাফে রোহিঙ্গা সমস্যা রয়েছে। এরমধ্যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হয়েছে। এর কারণে রোহিঙ্গারা সহজে পাসপোর্ট পেয়ে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়া আমাদের অনেক দিনের চেষ্টা ছিল। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না কারণ এনআইডি ছাড়া পাসপোর্ট করা যায় না। তাই রোহিঙ্গারা যেনো জাতীয় পরিচয়পত্র না পায় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করবো।’

আরাকান আর্মিরা সীমান্ত এলাকায় প্রবেশ করে বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সীমান্ত এলাকায় ঢুকে কাউকে নেয়ার ঘটনা ঘটেনি। আপনারা জানেন আমাদের জেলেরা মাছ ধরতে গিয়ে সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে ফেললে তখন এই ঘটনা ঘটে।’

পুলিশ বাহিনীর কাছ থেকে সাধারণ মানুষ কাঙিক্ষত সেবা পাচ্ছে না এবং পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা যত অফিসারকে আইনের আওতায় এনেছি, গত ৫৩ বছরে তা হয়নি। আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। রিপোর্ট হওয়ার পর আমাদের তদন্ত করতে হয়। অনেক সময় সত্যতা পাওয়া যায় আবার অনেক সময় মোটিভেটেড সংবাদও পাওয়া যায়। এজন্য যেটার সত্যতা পাওয়া যায় সেটাতে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই দেশ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল), বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুধে ভেজাল, ঘোলঘরে ১ লাখ টাকা জরিমানা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের বিরুদ্ধে সোমবার চতুর্থ দিনেও বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালিয়েছে। মঙ্গলবার সিএনএন এতথ্য

কয়েক বছরের তুলনায় নিত্য পন্যের মূল্য স্বাভাবিক এই রমজানে

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পন্যের

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরী করে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক