সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপেদষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন।

আজ শনিবার (২৫ জানুয়ারি)। বিকেল ৫টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ড. ইউনূস ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান। সেখানে ডব্লিউইএফ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি। ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। ৪ জন সরকার ও রাষ্ট্রপ্রধান, ৪ জন মন্ত্রিপর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯টি আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ), সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ৮টি আয়োজন এবং আরও ২টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

ঋণচাপ সামলাতে মেয়েকে বিক্রির চেষ্টা, প্রতিবাদে বাঁচল শিশুটি

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে দুই বছরের নিজ কন্যাশিশুকে বিক্রি করার চেষ্টা করেছেন এক হতদরিদ্র পিতা। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার সিন্দুর্না

ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে পাইপলাইনে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পৌঁছানোর কথা

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে

বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানাগেছে,উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধনাইল গ্রামে জমিজমা সংক্রান্ত