সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং সারাদেশজুড়ে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রসমাজ সবসময় সোচ্চার ছিল, আগামীতেও থাকবে। রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা সারাদেশে বিচারবহির্ভূত হত্যা ও সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবি জানান।

ছাত্রদের মুখে মুখে ধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান—

‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,

‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’,

‘হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই’,

‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই’।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মুনতাসির হাসান মেহেদী বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আরেক শিক্ষার্থী রকি খান বলেন, “আমরা একটি সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে কারো বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ থাকবে না।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক ‘আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় চার বছরের শিশুকে পুকুরে ফেলে দেন এক শিক্ষক। উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার

বিতর্কিত লোগো সরাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা

ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সাইফের হামলাকারী বাংলাদেশি: মুম্বাই পুলিশ

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি সিসাবার

৫৯ বছর পর আল-আকসায় ঈদের নামাজ নিষিদ্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দেশটিতে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে