সন্তান জন্ম দিয়েই প্রেমিকের সঙ্গে পালালেন মা!

সময়ের কন্ঠস্বর ডেস্ক: এবার ঘটল এক বিরল ঘটনা। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক মা (২০)। গত মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার পরিবার থানায় যোগাযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিটে যশোর শহরের স্টেডিয়াম পাড়ার ঝুমুর (ছদ্মনাম) সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হন। পর দিন মঙ্গলবার দুপুর ১টায় অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। এর কিছুক্ষণ পরই সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে যান ঝুমুর ।

হাসপাতালের ভর্তি তথ্যে সেই হতভাগা শিশুটির বাবার নাম শাহিনুর লিখলেও প্রেমিক ইব্রাহিমকে স্বামী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তাদের বাসা যশোরের স্টেডিয়াম পাড়া উল্লেখ করা রয়েছে। জরুরি যোগাযোগের জন্য দেওয়া ফোন নম্বরে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। এ ঘটনার পর শিশুটি দুইদিন হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল।

স্বজনরা সম্মানহানীর ভয়ে থানায় যোগাযোগ না করে ঝুমুরকে আত্মীয়-স্বজনের সহায়তায় সন্ধান করতে থাকেন। একপর্যায়ে তাকে না পেয়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিয়ে শিশুটি বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শিশুটির নানা জানিয়েছেন, ২০২০ সালে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর ঝুমুর স্বামীর সঙ্গে ঢাকায় থাকতো। কিছুদিন আগে সন্তান প্রসবের সময় হলে ঝুমুর মাগুরায় তাদের বাড়ি আসে। এসময় ঝুমুরের সঙ্গে ভোলা সদরের খয়েরতলা এলাকার ইব্রাহিম নামে এক যুবকের পরিচয় হয়। ইব্রাহিম ঝুমুরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়ে পালিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, শিশুটিকে পুলিশের মধ্যস্থতায় তার নানা-নানি ও বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে শিশুটি ভালো আছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইব্রাহিম আর ঝুমুরকে আমরা খুঁজছি। বর্তমানে শিশুটি তার নানা-নানির কাছে রয়েছে। আমরা দ্রুত তাদের খুঁজে পাবো বলে আশা করি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কলেজ শিক্ষার্থী সোহাগ ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন বাংলা নববর্ষ-১৪৩২-কে বরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ‘জনসেবা

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা