সন্তানদের ব্যবহার করে ভিউ ব্যবসা, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল), রাত ৮টার দিকে ঢাকার সাভার থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শারমিন শিলা আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান। তার বিরুদ্ধে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান গতকাল রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাভারের আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। এর পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করতেন। শারমিন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। তিনি তার ছেলে-মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেসব ভিডিওতে দেখা যায়, ছেলে-মেয়ের সঙ্গে মাতৃসুলভ আচরণ না করে মানসিকভাবে নির্যাতন ও ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে বাধ্য করতেন শারমিন শিলা।’

মামলার বাদী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বলেন, শারমিন শিলা তার বাচ্চাদের নিয়ে যোগাযোগমাধ্যমে ভিউ বাড়াতে নিষ্ঠুর আচরণ করেন। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিশু আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, গতকাল রাতে শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে শারমিন শিলা আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ আজ রাত ৮টার দিকে সাভার থেকে শারমিন শিলাকে গ্রেপ্তার করেছে। তবে এখনো আশুলিয়া থানায় নিয়ে আসা হয়নি।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা, যা পরবর্তীতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে জোর করে এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে ধরে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। এ ছাড়াও তিনি তার ছেলে-মেয়েদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে

ভারতের ‘ভরসা’ বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি। সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থি দল

এই সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন না করতে হয় :নিলোফার চৌধুরী মনি

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নিলোফার চৌধুরী মনি ঈদ উপলক্ষে একটি টক শোতে অংশ নিয়ে ব্যক্তিগত

আর্শীবাদের পরই মৃত্যু—রাজশাহীর হোটেল কক্ষে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিরপুরে প্রকাশ্যে গুলি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ওই

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক