“সততার পরীক্ষায় জামায়াত শীর্ষে”-দাবি মুফতি আমির হামজার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা দাবি করেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত ছাড়া অন্য কোনো দলে এত সৎ মানুষ নেই, আর এ সত্য প্রমাণিত হয়েছে গত ৫৪ বছরের অভিজ্ঞতায়।

ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণকালে তিনি বলেন, “মানুষ আমাদের ওপর আস্থা রাখে, কারণ আমরা মারিং-কাটিং করি না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। জামায়াতের রাজনীতি মানেই মানবসেবা।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে মাওলানা নিজামী দায়িত্ব পালন শেষে ৩৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছিলেন—এটা ইতিহাসে বিরল। এ থেকেই বোঝা যায়, জামায়াতের নেতারা কতটা সৎ।”

নির্বাচন প্রসঙ্গে মুফতি হামজা বলেন, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া আগে সম্পন্ন করতে হবে। অন্যথায় তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”

কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে তিনি আরও জানান, ভবিষ্যতেও জামায়াতের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগতীরে শুরায়ি নেজামের ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সোমবার (১ ডিসেম্বর) রাতে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের

পৈতৃক সম্পত্তির ভাগ চাইলেই বোনদের প্রাণে মারার হুমকি দেন ডিপজল!

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন। তারা দাবি করেন, ডিপজলসহ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপে নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার তাকে

যশোরে মাজলিসুল মুফাসসিরীনের ডায়েরি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন যশোর জেলার উদ্যোগে ‘ডায়েরি বিতরণ অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আলী আকবার সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায়

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।