সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ২১৮০ মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক আইন অমান্য করতে শুরু করে উচ্ছৃঙ্খল গাড়িচালকরা। অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করে প্রধান সড়কে। যে যেভাবে পারছে নিয়ম ভাঙছে। এতে যানজটে নাকাল হয়ে পড়ে রাজধানীবাসী।

এ অবস্থার লাগাম টেনে ধরেছে ডিএমপি। দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৭৭টি গাড়ি ডাম্পিং ও ৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)। মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সোমবার (১৩ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব জরিমানা ও মামলা করা হয়।

এর আগে, ডিএমপির পক্ষ থেকে বলা হয়, মেগাসিটি ঢাকার প্রায় ২ কোটি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজারের মতো। রাজধানীর ৩৩৯টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। ট্রাফিক অবস্থা স্বাভাবিক রাখতে সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

পুলিশের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ভঙ্গ, অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড. ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সেনাপ্রধান সাক্ষাৎ

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত

পাবনায় কুষককে কুপিয়ে হত্যাচেষ্টা করলো আ.লীগ নেতাকর্মীরা, হাসপাতালে মারধর করতে এসে ধরা!

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় উপজেলায় মো: হাসানুর হক (৪৫) নামের এক কুষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীকে হাসাপাতালে নিয়ে আসলে হাসপাতালের

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাতিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন বনি আমিন

নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ অগাস্ট রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বনি আমিন। তিনি লিখেছেন, তার নাতি আইজায়া আমিন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছে। পোস্টে