সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর করল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা।

সোমবার বিকেলের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ করে গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে অবস্থানরত বেশ কয়েকটি সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।

এ ধরনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যান এবং শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন।

এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।,

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

জানা গেছে, বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সচিবালয়ের সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের। কিন্তু একপর্যায়ে শিক্ষার্থীদের ধাক্কায় গেট খুলে যায় এবং তারা সচিবালয়ে প্রবেশ করেন। এই ঘটনায় এখনো সচিবালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তার যোগসাজসে আড়াই কোটি টাকার সরকারি জমি হাতছাড়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে চাঞ্চল্যকর এক জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি একজন ব্যক্তির নামে অবৈধভাবে নামজারি

নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রবিবার দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে

ঋণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত

অনলাইন ডেস্ক: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার

উল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে বড়পাঙ্গাসী সড়ক আগাছা ও দখলে বিপর্যস্ত চলাচলে চরম ভোগান্তি

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া থেকে শুরু করে বড়পাঙ্গাসী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে চরমভাবে বিপর্যস্ত। কয়েকটি ইউনিয়নরর

ফ্যাসিস্টরা এত অত্যাচারের পরও আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না : শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী বলেছেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে একের পর এক