সচিবালয়ে আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক রোববার সকালে সচিবালয়ে যাওয়ার পথে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই তদারকিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালেই সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তবে এদিন গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমে সচিবালয়ের ৬ নম্বর ভবনে প্রবেশ করেন।

পরে তিনি হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে ফিরে দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডাকাতি চোরাই মালামাল কেনার মূল আসামী এরশাদ মালামালসহ ম্যানেজার আটক

জুয়েল রানা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ। যমুনা সেতু পশ্চিমে -হাটিকুমরুল রোডে প্রায় প্রতিদিন রাতেই ঘটছে ডাকাতি ঘটনা। দরজায় কড়া নারছে পবিত্র ঈদুল ফিতর। ঢাকা থেকে

দেশের রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

সাঁথিয়ায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ধরা ২ যুবক

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টা চালিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা

চলতি মাসেই শেখ হাসিনার আরেক মামলার রায়

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় চলতি মাসেই ঘোষণার প্রস্তুতি চলছে। দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার বিচারিক