সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে আমেনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ির পাশের ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় আমেনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ আমেনা বেগম সখীপুর উপজেলার ঘানারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে গহবধূ আমেনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমেনা বেগম প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যান। এরপর রাতে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় তাকে গলায় ওড়ন দিয়ে শ্বাসরোধে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা পড়নে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহত আমেনা বেগমের মেয়ে লিতু আক্তার বাদি হয়ে একটি হত্যা মমলা দায়ের করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,

জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক: দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন

দেবীগঞ্জে বিএনপি নেতার উঠান বৈঠকে কৃষক লীগ সভাপতির উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে উপজেলা কৃষক লীগের সভাপতির উপস্থিতি

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায়

জামায়াতে ইসলামী এখন দেশের একটি শক্তিশালী ও জনভিত্তিক রাজনৈতিক সংগঠন: মাসুদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলের নিয়মিত কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ) বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি)’