সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।

উজ্জ্বল দেওয়ান (৪০) উপজেলার আদানি ভূয়াইদ গ্রামের হেলাল দেওয়ান এর ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট এ বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন পদে কর্মরত। বর্তমানে ২ মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছেন।

জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টায়, সার্জেন উজ্জ্বল দেওয়ান তার ১ বছরের বাচ্চা কোলে নিয়ে প্রতিবেশী লাল মাহমুদের বাড়িতে গিয়ে লাল মামুদের মেয়েকে একা পেয়ে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তার এহেন আচরণে মেয়েটি উচ্চাস্বরে কান্না শুরু করলে উজ্জ্বল দেওয়ান দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

এ সময় মেয়েটির মা ও বাবা বাড়ির বাহিরে ছিলেন। সন্ধ্যায় বাবা মা বাড়িতে ফিরে মেয়েকে কান্না করতে দেখে, কী হয়েছে জানতে চাইলে মেয়েটি তাদের কাছে সব খুলে বলে।

এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে সখীপুর থানায় মামলা করতে গেলে ঘটনাটি ধামাচাপা দিতে ভয়ভীতি প্রদর্শন করে একটি কুচক্রী মহল।

পরের দিন গত ২০ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাবা লাল মামুদ বাদী হয়ে অভিযুক্ত সেনা সদস্য উজ্জ্বল দেওয়ানকে আসামী করে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মামলার বাদী লাল মামুদ বলেন, ঘটনা ধামাচাপা দিতে উজ্জ্বল দেওয়ান তার লোকজন নিয়ে আমার বাড়িতে এসে প্রাননাশের হুমকি দিয়ে গেছে। আমি আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এই নরপশুর কঠিন বিচার চাই।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে কোন যথাযোগ্য স্বাক্ষী পায়নি বলে জানান।

এদিকে এলাকার সচেতন মহল বলছেন-দ্রুত আসামীকে গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। যেন আর কোন মেয়েকে নিজ বাড়িতে শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হতে না হয়। ঐ সার্জেন উজ্জ্বল দেওয়ানের চরিত্র আগে থেকেই খারাপ। সে তার সরকারি চাকরির প্রভাব দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি

বিবিসিকে সাক্ষাৎকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে যখন যুক্তরাজ্য সফর করেন, সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাকে সাক্ষাৎ দেননি।

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট

লোহাগাড়ায় ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা ট্রমা সেন্টারটি শীঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক