সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিহত তিনজনের মধ্যে দুজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

বাসযাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

শিয়ালকোল ইউডিসি’র উদ্যোক্তা ইউসুফ আলীর গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইউসুফ আলীর বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অসহায় মানুষের কাছ

সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচের দায়িত্ব নিল ছাত্রশিবির

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী ছাত্র সুব্রত কুমারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে