সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল। তারেক রহমানের উপস্থিতি ঘিরে মানুষের অংশগ্রহণ লক্ষণীয় ছিল। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে। জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর দেশ গঠন করা হবে। সেজন্য সবার সহযোগিতারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তিনটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই—আইনের শাসন প্রতিষ্ঠা, দেশে দুর্নীতিমুক্ত পরিবেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধি। আর গেজেটের মাধ্যমে ফলাফল ঘোষণার পর, সাংবিধানিক নিয়মে শপথ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে ২১৩ আসনে। দুই দশক পর দল হিসেবে ফের এককভাবে সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল। জামায়াতসহ ১১ দলীয় ঐক্য ৭৭ আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র ৬ প্রার্থী বিজয়ী। এদিকে, আদালতের নিষেধাজ্ঞায় ফলাফল ঘোষণা করা যাচ্ছে না শেরপুর-৩, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে। তাই, ২৯৬ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা শাস্তি পেয়েছে তারা তার যোগ্য: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। ফুল স্টপ…। এটা নিয়ে আর কোনো কথা হবে না। সে সকল সদস্য

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার (৪ মে)

অনলাইনে পণ্য বিক্রিতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: নতুন বাজেটে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে

ফেরার পথে হামলার শিকার এনসিপি, উত্তেজনা গোপালগঞ্জে

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় শহরের লঞ্চঘাট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং

সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার

ভারত-পাকিস্তান সংঘাত-আমাদের ভাবার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে মার্কিন