সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট নিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামায়াতও থাকবে তাদের সঙ্গে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় আসেন দলটির চেয়ারম্যান।,

জাপার চেয়ারম্যান বলেন, ‘এই সরকারের কাছে জনগণের কোনও জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের তারা কোনও ক্ষমতা দেবে না; এমন ষড়যন্ত্র করা হচ্ছে। সেখাবে সবকিছু করা হচ্ছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রেখে জি এম কাদের বলেন, ‘জামায়াত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল হয়ে গেছে। এই নির্বাচনে জাতীয় পার্টি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। যেহেতু সরকারি দলের অধীনে নির্বাচন হচ্ছে, সরকারের অধীনে এনসিপি তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠন করেছে এবং জামায়াতও বিভিন্নভাবে এনসিপির সঙ্গে যুক্ত। কাজেই জামায়াত, এনসিপি এবং বর্তমান সরকার মিলে একটি সরকারি দল। ফলে তাদের অধীনে নির্বাচন কখনও সুষ্ঠু হবে না। এই নির্বাচন খারাপ হবে এতে কোনও সন্দেহ নেই। বড় একটি দল বাদ পড়েছে। তবু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। কাজেই নির্বাচন ভালো হবে না।’

মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর

এই অগ্নিকাণ্ড কি কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ?

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসংদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে। হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি। লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে

ফের শাহবাগ অবরোধ করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টম দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম

সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটননগরী পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। মঙ্গলবার (২২ এপ্রিল), স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ

শরীয়তপুরে ভোরে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে উধাও কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা জেলা কার্যালয় খুলেছে দলটির নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার