সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের

নিজস্ব প্রতিবেদক আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের ৩০ দিন আজ পূর্ণ হচ্ছে। এই সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা থাকলেও তা এখনও আহ্বান করা হয়নি। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবে জোট। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর ও গণভোটে হ্যাঁ ভোট চাইলেও তাদের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এই আচরণকে তিনি জাতির সঙ্গে প্রতারণা হিসেবে অভিহিত করেন। একই দিনে দুটো নির্বাচন হলেও সরকার দুইটি সাধারণ অধিবেশন না ডেকে একটি ডেকেছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ও প্রশাসনে রদবদলের ঘটনাকে দলীয়করণ ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল বলে অভিযোগ করেন এই জোট নেতা। আগামীকালের মধ্যে অধিবেশন না ডাকলে ২৮ মার্চ শীর্ষ নেতাদের বৈঠক ডেকে আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে ইসলামী এখন দেশের একটি শক্তিশালী ও জনভিত্তিক রাজনৈতিক সংগঠন: মাসুদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলের নিয়মিত কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল

ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, এ বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একাধিক

ভোটের ডিউটিতে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনে

শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতেন: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, শেখ ফজলুল হক মণি বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর