সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।’

শনিবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে জাতীর স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।

জেলার বিভিন্ন উপজেলার রুকনরা শিক্ষা শিবিরে অংশ নেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটের ডিউটিতে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনে

ক্ষমতা নেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের যে বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরে তোলপাড় চলছে, তার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সেনাসদরের মিলিটারি

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারের প্রতিবাদ ও ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সারাদেশে গোপনে

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

ভিক্ষুকের কাছে পাওয়া গেল দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন

নিজস্ব প্রতিবেদক: চেরোনবিলের মতো দুর্ঘটনার আশংকা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে দাবি করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তথ্য কর্মকর্তা ও ফোকাল