সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।’

লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, অহংকারী, অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে, হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতার জীবন, ৩০ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে।

আমরা তাদের কাছে দায়বদ্ধ। নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন। এখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচারব্যবস্থা নিশ্চিত হবে, এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না।তিনি আরো বলেন, গত ১৬ বছর আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জণগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোরআন ও সুন্নাহর আইন ছাড়া, মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাওলানা আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়াজি, লাকসাম উপজেলার আমির ডা. সারোয়ার সিদ্দিকী, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাতসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজার গাছ উদ্ধার, যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত

নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ

সুন্দরী তরুণী সেজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, অপারেশন ডেভিল হান্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারণ করেন নারীর ছদ্মবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হবে কি?

বিশেষ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তাঁর কোনো আনুষ্ঠানিক বৈঠক

ধানখেত থেকে গভীর রাতে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ধানখেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী ও