সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে ধানমন্ডি ২৭ এবং আসাদ গেটের দিকে চলে যায়। এদিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মিরপুর রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সেনাবাহিনীর অবস্থান দেখা যায়।সরেজমিনে দেখা যায়, সেনাসদস্যরা সড়কের প্রবেশ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে।,

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান করা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আগে থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিল। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিল। একপর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসে। এরপর জুলাই যোদ্ধারা পুলিশকে লক্ষ্য করে বোতল, চেয়ার নিক্ষেপ করে। এরপরেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

টানা কয়েক দফা সংঘর্ষে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এসময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিক্ষোভ সহিংসতা চরমে, ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক: ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও

কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেবেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে বক্তব্য রাখবেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। গত

জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহের পর নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেছেন বিডিআরের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা যমুনা

জুলাই-আগস্টে গণহত্যার দায় হাসিনার: তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যত হত্যাকাণ্ড ঘটেছে, তার সবগুলোর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও হত্যার উসকানি, প্ররোচনা

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপাতত আমরা