‘সংসদ নির্বাচন ডিসেম্বরেই’- দাবিতে আন্দোলনে চলবে: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট: সংসদ নির্বাচন ডিসেম্বরেই’ -এই দাবিতে বিএনপি আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীর নয়া পল্টনে তার নিজ অফিসে এক প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান তিনি।

গয়েশ্বর বলেন, ‘নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান। এটা নতুন করে বলার দরকার নাই। ঈদের আগে-পরে বলারও দরকার নাই, বর্ষার আগে-পরেও বলার দরকার নাই। ১৭ বছর ধরে আমরা এই (নির্বাচন) দাবিতে আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘এখন এটার সমাপ্তি দেখতে চাই, এটার এন্ড (শেষ) দেখতে চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দেবে সেটার শেষ দেখতে চাই। আমরা আন্দোলনে আছি, নির্বাচন বা ভোট আমরা সবসময় চাইব যতক্ষণ পর্যন্ত এটা (নির্বাচন) না হয়।’

নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচির চিন্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলনে আছি। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনেই থাকব।’

গয়েশ্বর বলেন, ‘এপ্রিল মাসে নির্বাচনের কথা সরকার বলছেন। আমি ডিসেম্বরে নির্বাচন করতে পারবো না কেন? কোথায় বাধা? আর এপ্রিলে নির্বাচন করলে সেই বাধাটা থাকবে না সেটা কি?’

কিন্তু বর্তমান সরকার নির্বাচনটাকে মূল এজেন্ডায় না রেখে অপ্রাসঙ্গিক বা যেটা সম্ভব না এসব বিষয় নিয়ে একটা বির্তকের সৃষ্টি করেছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য অন্তর্বতীকালীন সরকার, সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাবে দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এপ্রিলে নির্বাচন… আবহাওয়া, রমজান… এরপর যদি আবার পেছায়? নির্বাচন নিয়ে জনগণ এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে কি? সরকারকে আস্থা অর্জন করতে হবে যে, ‘গভর্নমেন্ট ইজ ভেরিমাচ সিনসিয়ার টু হ্যান্ড ওভার পাওয়ার থ্রু প্রোপার ইলেকশন।’

তিনি বলেন, ‘জনগণ আস্থা নিতে পারবে যে, একটা নির্বাচন হবে… তাহলে আমি-তুমি কি বললাম এটা ইমমেটেরিয়াল। আর জনগণের মধ্যে যদি সংশয়-আশঙ্কা থাকে তাহলে আমি-তুমি কি বললাম এটা কিন্তু একটা ফ্যাক্ট।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের কথা বলে। বিএনপি তার নিজের কথা বলে নাই। এই নির্বাচনের যে দাবি, এটা তো জনগণের কথা। এখানে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। অর্থাৎ আস্থার সংকট বললে বুঝতে হবে যে, রাজনীতিতে যারা স্টেকহোল্ডার তাদের।’

গয়েশ্বর বলেন, ‘সরকারের ইগো সমস্যা আছে। সরকারের যদি ইগো সমস্যা না থাকে, আর যদি পণ না করে থাকে যে বিএনপিকে ক্ষমতায় আসতেই দেয়া যাবে না, তাহলে সরকার এভাবেই চলবে।’ আমি মনে করি, সরকারকে ইগো সমস্যা পরিহার করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের

মির্জাপুরে আ’লীগ কর্মীর ভয়ে স্বামীকে ডিভোর্সের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী আওয়ামীলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলমের ভয়ে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন এক সংখ্যালঘু নারী। শনিবার (৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল

রামুর মিঠাছড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ যুবদল আহবায়কের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ

তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে নিষিদ্ধ এআই

অনলাইন ডেস্ক: সম্প্রতি তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে এআই নিষিদ্ধ করেছে ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতীপ কুমার সিংয়ের স্বাক্ষর করা একটি নির্দেশিকায় এ তথ্য

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তহবিলসংকট: বাড়ছে বেকারত্ব ও নিরাপত্তাহীনতা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বড় ধরনের আর্থিক তহবিল সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা প্রায় ৭০ শতাংশ কমে যাওয়ায় চলতি বছরের ডিসেম্বর

বিদ্যুৎ খাতে লুটপাটে পাচার বহু বিলিয়ন ডলার, তদন্তের জালে বিপু ও চক্র

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ ধরে বিদ্যুৎ খাতের নামে রাষ্ট্রীয় অর্থের লুটপাট ও বিদেশে অর্থপাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ