সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে তিনি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কথা বলেন। দুপুর আড়াইটার পর প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বক্তব্য শুরু করেন।

জাতির উদ্দেশে ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করেছে।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টামণ্ডলী সভায় ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ অনুমোদন করেছে। জুলাই সনদ বাস্তবায়নের এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।

তিনি বলেন, আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

হতদরিদ্র বিক্রেতার হাঁস জোরপূর্বক নিয়ে গেলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: হাটের দিন বাজারে জায়গা না হওয়ায় সড়কের একটি সেতুর ওপরে বসেই সিলভারের একটি পাত্রে করে কয়েকটি হাঁস বিক্রির জন্য বসছিলেন হতদরিদ্র কৃষক। আর ওই

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে

সিরাজগঞ্জে ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগ দুদকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদের

বাংলাদেশ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত অধিকাংশ খবরই অতিরঞ্জিত: ভারতীয় সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতা থেকে প্রকাশিত কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে অপতথ্য ও গুজব ছড়ানো হয়েছে (এখন কমে গেলেও চলছে) বলে বাংলাদেশ, এমনকি খোদ