সংসদীয় আসনের সীমানা নিয়ে বিএনপির দাবি: আগের মানচিত্রই বহাল থাকুক

খসড়া তালিকা প্রকাশের আহ্বান, ইসিতে জমা পড়েছে ৬০০-র বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগের সীমানা অনুযায়ী আসন পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে বিএনপি-ঘনিষ্ঠ একাধিক নেতৃবৃন্দ। গতকাল (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তারা ৩০০ আসনের সীমানা সংক্রান্ত খসড়া তালিকা দ্রুত প্রকাশের অনুরোধ জানান।

বিএনপির সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বৈঠক শেষে বলেন, “১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যেভাবে আসন নির্ধারিত ছিল, আমরা চাই সেই কাঠামো পুনর্বহাল করা হোক।” তিনি দাবি করেন, তারা দলীয় পরিচয়ে নয়, বরং বিভিন্ন আসনের প্রতিনিধিরা নিজ উদ্যোগে এ বৈঠকে অংশ নিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, “আমরা সিইসি, কমিশনার এবং সচিবকে অনুরোধ করেছি যাতে অনৈতিকভাবে আসন বিভাজন না হয়। ২০০১ সালের মতো এলাকাভিত্তিক সীমানা পুনর্বিন্যাস হলে এ নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা বাড়বে।”

এদিকে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন আগের কাঠামোয় বহাল রাখার দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, ২০০৮ সালের তৎকালীন কমিশন এ আসন বিভাজন করে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে তা পুনরায় একত্রিত করা হলেও বর্তমানে কিছু মহল আবার বিভাজনের প্রস্তাব তুলছে।

ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৭৫টি আসন ঘিরে ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সীমানা পুনর্বিন্যাসে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) সংক্রান্ত কিছু তথ্যের অভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “আশা করছি আগামী সপ্তাহের শেষ নাগাদ সংসদীয় আসনের খসড়া তালিকা চূড়ান্ত করতে পারব।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

অনলাইন ডেস্ক: অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার খুলতে যাচ্ছে। প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আজ

আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান-তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত সমীকরণের আবির্ভাব ঘটেছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি-ইরান ও তুরস্ক। বিশেষজ্ঞদের

পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযুক্ত মিজান গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রী যৌন নিগ্রহের শিকার হয়েছে। ওই পাশবিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর

ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে মোট ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে সাতক্ষীরা অঞ্চলকেন্দ্রিক ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প দেশের