‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক ঐকমত্যে জাতীয় সনদ তৈরি আশা ব্যক্ত করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, জাতীয় সনদে সবার অঙ্গীকারের জায়গায় আসতে পারব। যদিও আমাদের দেশের ইতিহাসে ঐকমত্য, সনদ অনেক তৈরি হয়েছিল। কারণ সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি। সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে বজলুর রশীদ বলেন, প্রতিবেদনের কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছানো রাজনৈতিক দলগুলোর জন্য খুব দুরূহ বিষয়। মৌলিক বিরোধগুলো বাদ রেখে যেগুলো কাছাকাছি ও আংশিক ঐকমত্য আছে, আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য পৌঁছান যাবে, সেগুলো নিয়ে সামনে অগ্রসর হতে হবে।

বজলুর রশীদ ফিরোজের সঙ্গে দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার বিষয়ে তিনি বলেন, জাতির পরিবর্তনের আকাঙ্ক্ষা যেমন ছিল, যেমন চলছে, সেভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সাধন করতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ও দেশের শাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ডের মধ্যে পরিবর্তন আনতে হবে, মানসিকতার ক্ষেত্রেও পরিবর্তন করতে হবে। তা না হলে সামাজ, জনগোষ্ঠী গ্রহণ করবে না। আমরা মনে করি পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন করতে হবে।

বজলুর রশীদ বলেন, জাতীয় সনদে সবার অঙ্গীকারের জায়গায় আসতে পারব। যদিও আমাদের দেশের ইতিহাসে ঐকমত্য, সনদ অনেক তৈরি হয়েছিল। কারণ সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি। সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা দেশ পরিচালনা করার কথা ছিল, সেটিও পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়া দলগুলো বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, ছাত্রদের ১০ দফা, শ্রমিকের পাঁচ দফা, কৃষকের ১০ দফা, নারীদের দফা এগুলো রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ছিল, কিন্তু তা মানেননি। সেই জন্য একটা প্রবাদ আছে চুন খেয়ে মুখ পুড়ে গেলে, দই দেখলেও ভয় লাগে। এখন অঙ্গীকার যতই করি না, মানসিকতার পরিবর্তন না করলে কতটুকু কার্যকর নিয়ে প্রশ্ন থাকে বলে মনে করেন তিনি।

ফিরোজ বলেন, রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক আন্দোলন, মূল্যবোধ ও চেতনা কতটুকু গড়ে তুলতে পারব, তার ওপর নির্ভর করবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করবে কি, করবে না। সেই জন্য গণতান্ত্রিক সংগ্রামের প্রতি গুরুত্ব রাখি।

সংস্কার কমিশনগুলো মৌলিক কিছু বিষয় সামনে এনেছে উল্লেখ করে বজলুর রশীদ ফিরোজ বলেন, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা, মতামত বিনিময়ের পরিবেশ তৈরি হয়েছে। যেটা বিগত ৫৪ বছরে বাংলাদেশের বিগত দিনে লক্ষ্য করিনি। সব রাজনৈতিক দলের মতামত জানার চেষ্টা ইতোপূর্বে পরিলক্ষিত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের এটিই হলো অগ্রগতি। মত, দ্বিমত ও ভিন্নমত থাকাকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য। সেটাই গণতন্ত্রের নীতি। আবার মৌলিক কিছু বিষয়ে আমাদের ঐকমত্য লাগবে। সেগুলো দেশ, জাতিকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায়

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট

ওএমএস ডিলার নির্বাচনে হট্টগোল, কুষ্টিয়ায় লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা

তাড়াশে ফসল লুটের আশঙ্কায় এক যুবকের থানায় ডায়েরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ ও ফসল লুটের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক। জিডি সূত্রে জানা যায়,

বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ: যুব সমাজের ঐক্যের আহ্বান অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেন, একটি মানবিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে

তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে নিষিদ্ধ এআই

অনলাইন ডেস্ক: সম্প্রতি তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে এআই নিষিদ্ধ করেছে ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতীপ কুমার সিংয়ের স্বাক্ষর করা একটি নির্দেশিকায় এ তথ্য