সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা বলে মন্তব্য করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য। বিস্তর আলোচনার পর যদি ঐকমত্য হয়, তখন সংবিধান সংশোধন করা যায়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘৭২-এর সংবিধান ও প্রস্তাবিত সংস্কার’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।’

ড. কামাল বলেন, ‘বাংলাদেশের সংবিধান আমাদের জাতির সংগ্রামের ফসল। এটি কেবল আইনের দলিল নয়, বরং আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সংগ্রামের প্রতিচ্ছবি। সময়ের প্রয়োজনে সংবিধান পর্যালোচনা ও সংস্কারের আলোচনা নতুন কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘যদি সত্যিই জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, তবে সেটিই হবে সংবিধানের প্রকৃত পথ ও পরিবর্তনের সার্থকতা।’

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আমরা ২০২৪ সালের ঘটনাপ্রবাহ প্রত্যক্ষ করেছি। বিশেষ করে ৫ আগস্টের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, জনগণের আকাঙ্ক্ষা কখনোই উপেক্ষা করা যায় না।’

তিনি বলেন, ‘ছাত্রসমাজের আন্দোলন আমাদের ইতিহাসের ধারাবাহিকতারই অংশ, যেখানে একটি প্রজন্ম তার ন্যায়সংগত দাবির জন্য রাস্তায় নেমেছে। যেমনটি আমরা দেখেছিলাম ১৯৫২, ১৯৬৯ ও ১৯৭১ সালে। এই আন্দোলন কেবল একটি সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

হতদরিদ্র বিক্রেতার হাঁস জোরপূর্বক নিয়ে গেলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: হাটের দিন বাজারে জায়গা না হওয়ায় সড়কের একটি সেতুর ওপরে বসেই সিলভারের একটি পাত্রে করে কয়েকটি হাঁস বিক্রির জন্য বসছিলেন হতদরিদ্র কৃষক। আর ওই

এনসিপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির সাবেক এমপি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মুনজুর কাদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে

ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে