সংবাদপত্র ও সংবাদকর্মীদের পাশে থাকার ঘোষণা জামায়াতের

ডেস্ক রিপোর্ট: ১৬ জুনকে সংবাদপত্রের কালো দিবস উল্লেখ করে গণমাধ্যম এবং এর কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৫ জুন) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি দেশে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে বাকশাল গঠন করে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল তৎকালীন সরকার। সে ধারাবাহিকতায় বাকশালী সরকার ১৯৭৫ সালের ১৬ জুন শুধু চারটি সংবাদপত্র দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভার সরকারি নিয়ন্ত্রণে চালু রেখে বাকি সব সংবাদপত্রের প্রকাশনা বাতিল করে। এর মধ্যদিয়ে সংবাদপত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ফলে হাজারো সাংবাদিক, কর্মচারী ও কর্মকৌশলি বেকার হয়ে পড়েছিলেন। সংবাদমাধ্যম ও বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত।’

বিবৃতিতে তিনি আরও বলেন, একইভাবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসেই সংবাদপত্র ও মিডিয়ার ওপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ১৫ বছরের শাসনামলে দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, সিএসবি টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার এবং বহু অনলাইন নিউজ পোর্টালসহ বেশকিছু সংবাদপত্র ও মিডিয়ার প্রকাশনা অন্যায়ভাবে বন্ধ করে দেয়। হাজারো সাংবাদিক, সংবাদপত্রের কর্মী ও কলা-কৌশলি বেকারত্বের মুখে পড়ে চরম অমানবিক জীবন-যাপন করতে বাধ্য হন।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার সাংবাদিকদের মুখ বন্ধ করতে ২০১৮ সালের অক্টোবরে ৩২ ধারা হিসেবে পরিচিত ডিজিটাল নিরাপত্তা আইন নামে কালাকানুন তৈরি করে। আইনটি নিবর্তনমূলক হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দেশি-বিদেশি সংবাদপত্র সংস্থার চাপের মুখে পড়ে সরকার। সরকার আইওয়াশ হিসেবে আবারো ২০২৩ সালে আগের আইনটির নামে মাত্র কিছু ধারা পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নতুন শিরোনাম দিয়ে আরেকটি কালাকানুনের ব্যবস্থা করে।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক বিশ্বে সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। দেশবাসীর প্রত্যাশা সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের গণতন্ত্র রক্ষায় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। দেশের উন্নয়ন-অগ্রগতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন করবেন।

গণমাধ্যম ও এর কর্মীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে জামায়াত বাক-স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্রের উৎকর্ষ সাধন ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করে যাবে ইনশাআল্লাহ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেব

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা।বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের

গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ ভোটের ব্যালট পেপারের নমুনা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। জুলাই

কুষ্টিয়ায় জেলা পরিষদের দোকান বরাদ্দে হরিলুট

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মেয়াদে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মিত নয়তলা বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র নবাব সিরাজউদ্দৌলা

সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরের ভারতীয় দালালরা দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে দেশ ছিলো ভারতের সাপ্লাই

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার