সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে দলটি। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না বলেও জানিয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

তিনি এ সময় বলেন, জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ছাড়া আর কেউ বক্তব্য দিবেন না। নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যাবহারের।,

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ১১টা ৫০ মিনিটে অবতরন করবেন তারেক রহমান; এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন।

সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে মেডিকেল টিম ও ৬ শয্যার ফিল্ড হাসপাতাল থাকবে। বিমানবন্দরের যাত্রীদের জন্য হেল্প ডেস্ক থাকবে; ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বেশি কিছু পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বিশাল আয়োজনে নিশ্চিদ্র ত্রুটিহীন করা সম্ভব নয় উল্লেখ করে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান সালাহউদ্দিন আহমদের।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের লুটপাটের আখড়া বিএভিএস

নিজস্ব প্রতিবেদক: বাড়ির কাঁচামরিচ থেকে শুরু করে ছেলের জুতা, বান্ধবীর উপহার, এমনকি পছন্দের মানুষকে দেওয়া গিফট—সব কিছুর বিলই জমা পড়েছে সরকারি প্রতিষ্ঠানের খরচের খাতায়। প্রতিষ্ঠানের ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে পানিবন্দিদের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন

টাঙ্গাইলে সরকারি এমএম আলী কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ছাত্রসংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম

পাকিস্তানের দাবি: অভিযানে ৩৩১ তালেবান নিহত, সীমান্তে তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক: পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন গজব লিল-হা’ অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন আফগান তালেবান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত