সংঘাত চতুর্থ দিনে, শঙ্কায় বাড়ছে তেলের দাম

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র ও গভীর হয়েছে। আজ সোমবার চতুর্থ দিনে গড়িয়ে সংঘাত। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গতকাল রোববার থেকে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় ৭ শতাংশ বেড়েছে তেলের দাম।,

মার্কিন তেলের দাম সর্বশেষ ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৩ দশমিক ৮৫ মার্কিন ডলার হয়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্টের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৫ ডলার হয়েছে।

আজ সোমবার সকালে স্থানীয় সময়, ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় বিস্ফোরণ দেখা গেছে। ইসরায়েল জানিয়েছে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামোতে আগুন লেগেছে।

হামলার ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো হাইফার একটি তেল শোধনাগারের আশপাশের এলাকায় আঘাত হেনেছে।

এই সংঘাত এই অঞ্চল থেকে তেল রপ্তানিতে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়িয়েছে। বিশ্লেষকেরাও একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কা করছেন। ফলে বিশ্বের তেল সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (২ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানান

আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে

নারায়ণগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে দফায়

কেরানীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় ভুয়া চিকিৎসাসেবা প্রদানকারী এক প্রতারককে আটক করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

দেবীগঞ্জে বিএনপি নেতার উঠান বৈঠকে কৃষক লীগ সভাপতির উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে উপজেলা কৃষক লীগের সভাপতির উপস্থিতি

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন