সংঘর্ষে উত্তাল, এনসিপি-ছাত্রদলের মধ্যে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শরীয়তপুর শহরের চৌরঙ্গী এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল এনসিপির নেতাকর্মীরা।

মিছিল চলাকালে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করে বলেন, ‘আমাদের এক কর্মীকে পূর্বশত্রুতার জেরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের কর্মী পরিচয় দেওয়ায় মারধর করা হয়। বিষয়টি জানতে পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা ছাত্রলীগের লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘হাদী হত্যার বিচার এবং খুলনায় আমাদের এক নেতার ওপর গুলির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে তাকে আটক করলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদারসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে।’

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বৈষম্য বিরোধী মামলার আসামী মুঞ্জিল তালুকদার (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তাকে নিজ বাড়ি থেকে

সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল

ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি

নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন বিএনপি জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ

ঠিকানা ডেস্ক: বিএনপিসহ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীসহ

পাকিস্তানে আফগান সন্ত্রাসী হামলা প্রতিহত, নিহত ৩০

অনলাইন ডেস্ক: আফগান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩০ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য