সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব, মনোনয়ন বাণিজ্য ও অনিয়ম কমবে বলে মন্তব্য করেছে দলটি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। জামায়াতে ইসলামিও বাংলাদেশে এই পদ্ধতি চায়। কোনো রাজনৈতিক দল ১ শতাংশ ভোট পেলেই যেন একটি আসন পায়—এমন ব্যবস্থার প্রস্তাব দিয়েছি আমরা। এতে জনপ্রতিনিধিত্ব আরও সঠিকভাবে প্রতিফলিত হবে।”

হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহালের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চাই।”

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র সচিব মো. আখতার আহমদ এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠক চলে সোয়া এক ঘণ্টা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জে সড়কে ঝরলো কলেজছাত্রের প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায়

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল না নিয়ে যাওয়ার বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ‍হুঁশিয়ারি দিয়েছেন

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি; ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর

সাবেক আ.লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ বিএনপিকে সমর্থন: সিআরএফের গবেষণা

নিজস্ব প্রতিবেদক: সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৪৮ শতাংশ এখন বিএনপিকে সমর্থন করছেন। ৫২ শতাংশ মানুষ অন্যকোনো প্রার্থীদের বেছে নিতে পারেন। অন্যদিকে, ২০০৮ সালের পর

প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, বাড়ছে চুরি–ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু