ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’ আয়ো‌জিত গুম, খুন ও নির্যাতনের শিকার প‌রিবারের সঙ্গে মত‌বি‌নিময় সভায় তি‌নি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বজনহারা পরিবারের সদস্যরা দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন করে, অপরহণ, মিথ্যা মামলায় হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি।

তি‌নি বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে। কিংবা কখনো তুঙ্গে উঠেছে। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে।

বিএন‌পির চেয়ারম্যান বলেন, আন্দোলন কর‌তে গিয়ে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তি‌নি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দ‌মিয়ে রাখতে পারবে না।

মা‌য়ের ডাক ও আমরা বিএন‌পি প‌রিবারের যৌথ এই আয়োজনে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, স্থায়ী ক‌মি‌টির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারম্যা‌নের উপদেষ্টা তাহ‌সিনা রুশ‌দির লুনা, কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য ও গু‌মের ভুক্ত‌ভোগী হুম্মাম কা‌দের চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) ও আমরা বিএন‌পি প‌রিবা‌রের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

অনলাইন ডেস্ক: নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ

রায়গঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাঝে হাঁস- মুরগি বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ ৮ দেশে

অনলাইন ডেস্ক: ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আঘাতের

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায়

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার রক্ষায় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।