শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, নিহত ৪০

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪০ জন ছাড়িয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, পাশাপাশি বন্ধ করা হয়েছে বেশ কিছু সড়ক। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় প্রদেশের পাহাড়ি চা–বাগান অঞ্চল বাদুল্লা ও নুয়ারা এলিয়াতে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এ এলাকায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই।,

এ ছাড়া ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে কেন্দ্রটি।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া সপ্তাহান্তের আরও ভারি বর্ষণে ভয়াবহ রূপ নেয়। ঘরবাড়ি, আবাদি জমি ও সড়ক প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক নদী ও জলাধার উপচে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তপ্রদেশ সড়ক বন্ধ করে দিতে হয়।

পাহাড়ি অঞ্চলে রেলপথে ধস নামায় যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, রেললাইনের ওপর জমে থাকা পাথর, কাদা ও গাছ অপসারণে ব্যস্ত কর্মীরা। কিছু এলাকায় বন্যার পানি রেললাইন ডুবিয়ে দিয়েছে।

টেলিভিশনে আরও দেখা যায়, নৌবাহিনীর বিশেষ যানবাহনে করে মানুষকে উদ্ধার করা হচ্ছে এবং পূর্বাঞ্চলীয় আম্পারা শহরের কাছে বন্যার তোড়ে একটি গাড়ি ভেসে যাচ্ছে। কলম্বো থেকে আম্পারার দূরত্ব প্রায় ৪১০ কিলোমিটার।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমরা দেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই: জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু

শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর লিংক রোডে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা শোকজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ১৪ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে।

খালেদা জিয়ার রোগমুক্তিতে টাঙ্গাইলে খতমে কুরআন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল