শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে পাকিস্তানের জয়

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কাও। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের সামনেই জয়ের কোনো বিকল্প ছিল না। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। তবে রউফ-শাহিনদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।,

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানি পেসারদের তোপে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। ৫৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়েও পড়ে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন কামিন্দু মেন্ডিস। এনে দেন লড়াইয়ের পুঁজিও। তার ফিফটিতে ভর করেই মূলত লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

১৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে শাহিবজাদা ফারহান ও ফখর জামান স্কোরবোর্ডে যোগ করেন ৪৫ রান। ১৫ বলে ২৪ রান করা শাহিবজাদাকে ফিরিয়ে জুটি ভাঙেন থিকসানা।

একই ওভারে ফেরেন ফখর জামানও। ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৭ রান। এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাইম আইয়ুব। ৩ বলে ২ রান করে হাসারাঙ্গার বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার।

অধিনায়ক সালমান আলি আগাও টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ বলে ৫ রান করে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। মাত্র ১২ রানের ব্যবধানেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে ছোট্ট একটা জুটি গড়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস। ১১ বলে ১৩ রান করে চামিরার বলে বোল্ড হয়ে হারিস ফিরলে ভাঙে তাদের ২৫ রানের জুটি।,

এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি মোহাম্মদ নাওয়াজ ও তালাত। দুজনের ৪১ বলে ৫৮ রানের জুটিতে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে ফাইনালের পথে টিকে রইলেন শাহিন-সালমানরা। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা। এছাড়া চামিরা পেয়েছেন ১ উইকেট।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে এদিন ব্যাট হাতে সময়টা ভালো যায়নি লঙ্কানদের। ৭.৩ ওভারের মধ্যে দলের খাতায় ৫৮ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে কামিন্দুর কল্যাণে শেষ পর্যন্ত বিপর্যয় কাটিয়ে দলের খাতায় লড়াইয়ের পুঁজি তুলে নেয় তারা।,

এদিন ইনিংস শুরুর দ্বিতীয় বলেই শাহিন শাহ আফ্রিদির বল পড়তে ভুল করে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন কুশল মেন্ডিস (০)। এক ওভার পর আবারও শাহিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা। ৭ বলে ৮ রান করে কট বিহাইন্ড হন তিনি। তৃতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েছিলেন কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা। তবে ১২ বলে ১৫ রান করে কুশল আউট হওয়ার পরই চাপ বাড়তে থাকে লঙ্কান শিবিরে। ১৯ বলে ২০ রান করে দলীয় ৫৮ রানে বিদায় নেন অধিনায়ক আসালাঙ্কা।

ক্রিজে নেমেই হুসাইন তালাতের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন দাসুন শানাকা (০)। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে বিপদ কাটানোর চেষ্টা করেন কামিন্দু। তবে ১৩ বলে ১৫ রান করে দলীয় ৮০ রানে বিদায় নেন হাসারাঙ্গা।

পাকিস্তানের হয়ে ২৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শাহিন। ১৮ রান খরচায় ২ উইকেট হুসাইন তালাতের আর ৩৭ রান খরচায় ২ উইকেট নেন হারিস রউফ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই

বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক

শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সমকালকে

হাদি হত্যায় বৈঠক করেন নানকসহ কয়েকজন প্রভাবশালী আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ

ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের

অনলাইন ডেস্ক: ইরানের ওপর গত ১৩ জুনের প্রথম প্রহর থেকে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইল। রাজধানী তেহরানসহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ওই রাতে হামলা চালায় ইসরাইল। ইরানে