শ্রীলংকায় বিরোধীদলীয় নেতাকে নিজ কার্যালয়েই গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: শ্রীলংকার বিরোধীদলীয় এক নেতাকে বুধবার তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজনীতিবিদের নাম লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)। তিনি উপকূলীয় শহর ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তামিল গার্ডিয়ান।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিক্রমাসেকেরা তার কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। সেই সময় এক বন্দুকধারী প্রবেশ করে রিভলভার দিয়ে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই রাজনীতিবিদ।,

এই হামলায় অন্য কেউ আহত হননি। বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, হত্যাকারীকে ধরতে তদন্ত চলছে, তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।

নিহত বিক্রমাসেকেরা বিরোধী দল সামাগি জানা বালাভেগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন। ওয়েলিগামা পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে শাসক দলের সঙ্গে এই দলটির তিক্ততা চলছিল বলে জানা গেছে।

চলতি বছর শ্রীলংকায় সহিংস অপরাধের প্রবণতা বেড়েছে। এর বেশিরভাগই মাদক চক্র ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশটিতে ১০০টিরও বেশি বন্দুক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বেকার যুবক ও যুব নারীদের জন্য ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

পাবনার ঈশ্বরদীতে ইফতারের পর ২৬ শ্রমিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে কমপক্ষে ২৬ শ্রমিককে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র মানিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

নিজস্ব প্রতিবেদক: সমাবেশে পদদলনের ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির