শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। পরে তার পরিচয় পাওয়া যায় তেহিম মাতবর হিসেবে, যিনি দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, তেহিম দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটছে। গার্মেন্টস শিল্পনির্ভর এই অঞ্চলে দূরদূরান্ত থেকে আসা শ্রমজীবী মানুষজন প্রায়ই তার সন্ত্রাসী তৎপরতার শিকার হন। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ না খুললেও ভিডিওটি প্রকাশের পর অনেকে সাহস করে নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করছেন।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল বলেন, “তেহিমের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। ভিডিওটি আমি নিজেও দেখেছি। সে কারও কথা শোনে না। দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। অভিযুক্তকে গ্রেপ্তারে সিভিল পোশাকে একাধিক টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন আইনবহির্ভূত তৎপরতায় লিপ্ত হওয়ার সাহস না পায়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাহসানের শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোরণ তুলেছিল ভক্তদের মাঝে। ভক্তরা বুঝেই গিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শনিবার (৪ জানুয়ারি)।

জুলুমের ভয়াবহতা ও স্বাধীন দেশের অনন্য দৃষ্টান্ত- বিএনপি নেতা আনিছুর রহমান

নজরুল ইসলাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন বাংলাদেশের প্রথম আন্দোলনকারী ও স্বাধীন জেলা যমুনা বিধৌত এ সিরাজগঞ্জ জেলা। এ জেলায় প্রথম আন্দোলনকারী হিসেবে শহরে প্রবেশ

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা। সমাবেশ থেকে দ্বিতীয় অভ্যূত্থানের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার

ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক: সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বৃহস্পতিবার আটক করার পর এ ঘটনা ঘটে।

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।