শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি রোডম্যাপ বাস্তবায়ন ও শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। যার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত জাতীয় পরিকল্পনাও রয়েছে।’

বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না, যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়।’

তিনি বলেন, ‘শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো বলে বিশ্বাস করি।’

শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক শ্রমিকের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে অঙ্গীকার অনুযায়ী আগামী জুনে অনুষ্ঠিতব্য ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আমাদের প্রতিশ্রুতি হলো শ্রম কমিশনের রিপোর্ট ও সুপারিশমালা। এই সুপারিশমালাই হবে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। আমরা তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিকের পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে এক যোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে জুলাই-আগস্টের ছাত্র-জনতা-শ্রমিকের অভ্যুত্থানের মতো বৈষম্যহীন বাংলাদেশ গড়া আর স্বপ্ন থাকবে না, বাস্তবতা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দল-পরিবারের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড-এর তত্ত্বাবধায়নে আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার

শীলকূপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত সেবাপক্ষ-২৫ ইংরেজী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে শীলকূপ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়। শুক্রবার

সিরাজগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬টন সরকারি চাল জব্দ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলায় সেনাবাহিনীর যৌথ পৃথক দুটি অভিযানে ১৬ হাজার কেজি ফেয়ার প্রাইসের চাল জব্দ এবং অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত

বিএনপি-ছাত্রদলের প্রোফাইল ‘না’ পোস্টারে সয়লাব

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই

সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবারের তৃতীয় গদিনশীন পীর নুহু মিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর তৃতীয় আওলাদ এবং এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা

সিরাজগঞ্জে পাঁচ আসনে পরাজয়, তবু ভোটে রেকর্ড গড়েছে জামায়াত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে একটি আসনে পোস্টাল ব্যালটে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি পাঁচটি আসনে দলটি ও তাদের