শোলাকিয়ায় ঈদ জামাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতকে ঘিরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বছর ১৯৯তম ঈদ জামাতকে কেন্দ্র করে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জামাতে লাখো মুসল্লির সমাগমকে সামনে রেখে আগতদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে। মাঠে প্রবেশ ও বের হওয়ার পথে থাকবে বিশেষ নজরদারি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে— নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে হবে কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে হবে

বিজিবি জানিয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ার ঈদ জামাতকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে বৃহৎ পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যা দেশের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),

সিরাজগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকা ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলাকায় অবস্থিত মেসার্স স্বাধীন ট্রেডার্স নামক একটি তুলা প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে

টাঙ্গাইলে অনিরাপদ ড্রাম ভোজ্য তেল ব্যবহার বন্ধ কর্মশালা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার নিরিখে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে ও

গাজা সিটি দখলে পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী, সেনাবাহিনীকে শহর দখলের প্রস্তুতি নিতে

অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক গণপিটুনির পর পুলিশের হাতে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা চলাকালে কালা মানিক নামে এক চরমপন্থিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ

আবাসিক হোটেলে ছাত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (২২) জোর করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই