শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, চালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও তার সহকারী মারা গেছেন। শনিবার রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে চালকের সহকারী মুবারক হোসেন (২০) ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে যশোর থেকে পাবনা যাচ্ছিল ডালবোঝাই একটি ট্রাক। রাত ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। মুবারক হোসেনের মরদেহ ভোরে এবং সোহেল শেখের মরদেহ সকাল ৮টায় উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি কবলিত ট্রাকটিও নদী থেকে তোলা হয়েছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ভোরের দিকে ট্রাকের হেল্পার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এবং সকালে চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এর

বেলকুচিতে স্কুল, মাদ্রাসা, কারিগরি প্রতিাষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

দুই নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা বিএনপি নেতা, অতঃপর

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ ঘাটাইল

মসজিদের ভেতর মুয়াজ্জিনকে বিএনপি নেতার মারধর

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পরে এই ঘটনা

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে